৯ দফা দাবিতে ডেপুটেশন, ভাঙলো বেরিকেড, রাস্তায় বসে বিক্ষোভ SFI-র
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
স্কুলে ভর্তির ক্ষেত্রে সরকারি নির্ধারিত অর্থের অধিক অর্থ নেওয়া,স্কুল কলেজে সঠিক পরিবেশ না থাকা সহ মোট নয় দফা দাবিতে আজ পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলো এস এফ আই। এদিন তারা বর্ধমান রেল স্টেশন থেকে পায়ে হেঁটে কালেক্টরেট অফিসে ঢুকতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় এস এফ আই কর্মীদের।
এরপর পুলিশের বাঁধা অতিক্রম করে প্রথম ব্যাড়িকেড ভাঙ্গতে সফল হলেও পরের ব্যাড়িকেড ভাঙ্গতে গেলে পুলিশের কঠোর বাঁধার মুখে পড়তে হয় এস এফ আই কর্মীদের। এরপর তারা রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন।
এস এফ আই এর রাজ্য সভাপতি প্রনয় কাঞ্জি বলেন গোটা বাংলায় স্কুল গুলোতে সরকারি নির্ধারিত অর্থের অধিক অর্থ নেওয়া হচ্ছে।সেটা পরিবর্তন করতে হবে। স্কুল কলেজের শিক্ষার পরিবেশ আনতে হবে। প্রনয় কাঞ্জি বলেন এস এফ আই দাবি আদায়ের জন্য ব্যাড়িকেড ভাঙ্গতে পারে। রাস্তার দাবি রাস্তাতেই আদায় করতে পরে বলে জানান প্রনয় কাঞ্জি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ