Latest News

6/recent/ticker-posts

Ad Code

দার্জিলিংয়ের কমলালেবু শিলিগুড়িতে, দাম কত?

দার্জিলিংয়ের কমলালেবু শিলিগুড়িতে, দাম কত?

Darjeeling Orange


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি

দার্জিলিংয়ের কমলালেবু শিলিগুড়িতে। প্রতিবছর শীতের শুরুতে দার্জিলিংয়ের কমলালেবু পৌঁছে যায় শিলিগুড়িতে। দার্জিলিংয়ের কমলালেবুর বিশেষ সুখ্যাতি রয়েছে। শিলিগুড়ির বাজারে এ কমলালেবুর যথেষ্ট চাহিদা থাকে প্রতি বছর। এ বছরও রয়েছে চাহিদা।

শিলিগুড়ির বিধান মার্কেটের ক্ষুদিরাম পল্লী বাজারের বিভিন্ন ফলের দোকানগুলিতে বিক্রি হচ্ছে দার্জিলিংয়ের কমলালেবু। তবে দামটা একটু বেশি কোথাও ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে কিলো প্রতি কোথাও বা দেড়শ টাকা। কোথাও ১৩০ টাকা কিলো প্রতি।

এই প্রসঙ্গে বিক্রেতারা জানিয়েছেন যে এবার সেই মতো ফলন হয়নি সেই কারণে দার্জিলিংয়ের কমলালেবুর দাম বেশি। দাম বেশি হলেও ক্রেতারা নিচ্ছেন কমলালেবু।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code