Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা


Wriddhiman Saha


ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবার নিজের ক্রিকেট জীবনকে বিদায় জানালেন। কিছুদিন আগেই ত্রিপুরা থেকে ফিরে বাংলার ক্রিকেট দলে যোগ দিয়েছিলেন তিনি। অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করতে পারেন সাহা এমনটাই চলছে জল্পনা। শেষমেষ কি হয় তাই দেখার।

রবিবার স্যোশাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগে ভেসে ঋদ্ধিমান সাহা লেখেন, “এই মরশুমই আমার শেষ মরশুম। শেষবারের মতো বাংলার হয়ে নামতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অবসরের আগে শেষবার রনজি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।”

অবসর ঘোষনার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন সাহা‌। ঋদ্ধির এখন লক্ষ্য নিজের শেষ মরশুমে বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করা। বাংলা যদি রঞ্জি জয় করে তবে অবসরটা আরও স্মরণীয় হয়ে থাকবে। এবারের মরশুমে তিনি সাদা বলের ক্রিকেট খেলবেন না। অবসর ঘোষণা করবেন বলে এবারে আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়েও রেখেছিলেন। লাল বলের ক্রিকেট থেকেই অবসর নিতে চান তিনি। তবে হয়তো তাকে বাংলা দলে নয়া ভূমিকায় দেখা যাবে এমনটাই চলছে জল্পনা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code