Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার যুবক

স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার যুবক

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা আত্মসাতের ঘটনায় তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে হাশেম আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মালদার বাসিন্দা হাশেম আলী উচ্চমাধ্যমিক পাশ করে কম্পিউটার ডিপ্লোমা করেছে। ধৃত নিজের ফোন ব্যবহার করে বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের অ্যাকাউন্ট ডুপ্লিকেট করে টাকা আত্মসাৎ করে। পুলিশ জানায় ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনের সন্ধান পাওয়ার পর পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করে। এই চক্রে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার সায়ক দাস এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, "পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি স্কুল থেকে পড়ুয়াদের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি বলে অভিযোগ জানিয়েছে। এর মধ্যে ২৮ টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে। ইতিমধ্যেই আমরা মোট ২৫টি অ্যাকাউন্ট এর টাকা হোল্ড করে দিতে পেরেছি। বাকি অ্যাকাউন্টের বিষয়গুলো নিয়েও আমাদের তদন্তকারী দলের অফিসারেরা কাজ করছেন। এক্ষেত্রে আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।"

তিনি আরো জানান, "ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে এবং কি পদ্ধতিতে এই প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code