মা আসছে ...

দিনহাটা থানায় সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ ও হোমগার্ডদের বিশেষ প্রশিক্ষণ

দিনহাটা থানায় সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ ও হোমগার্ডদের বিশেষ প্রশিক্ষণ

Special training of Civic Volunteers, Rural Police and Home Guards at Dinhata Police Station



দিনহাটা থানায় সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ ও হোমগার্ড দের নিয়ে এক দিবসীয় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হল।

শুক্রবার দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ দিনহাটা থানা চত্বরেই এই কর্মশালা আয়োজিত হয়। জানা গিয়েছে এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এর উপস্থিতিতে দিনহাটা থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশ ও হোমগার্ড দের নিয়ে স্বল্পমেয়াদি এক দিবসীয় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।

এদিন এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় এসডিপিও ও আইসি তাদের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন ও সঠিক সময়ে তাদের বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনার মাধ্যমে শিখিয়ে দেন। মূলত আসন্ন শারদীয় দুর্গোৎসব এর দিনগুলোতে গ্রাম ও শহরের দুর্গাপূজা প্যান্ডেল গুলোতে যাতে দর্শনার্থীরা সুষ্ঠ ভাবে মায়ের দর্শন করতে পারে এবং যাতে কোনরূপ সমস্যার সৃষ্টি না হয়, সেই কারণে এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in