Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিরুপতি বালাজি মন্দিরে লাড্ডু প্রসাদ অপবিত্র করার প্রতিবাদে পথে নামলো বিশ্ব হিন্দু পরিষদ

তিরুপতি বালাজি মন্দিরে লাড্ডু প্রসাদ অপবিত্র করার প্রতিবাদে পথে নামলো বিশ্ব হিন্দু পরিষদ

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

তিরুপতি বালাজি মন্দিরে লাড্ডু প্রসাদ অপবিত্র করার প্রতিবাদে পথে নামলো বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকা থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত মিছিল করেন তারা।

সাম্প্রতিক তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে ঘিতে ভেজাল মিশিয়ে পশুর চর্বি দেওয়ার বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে‌ এসেছে।এই অভিযোগ ঘিরে শুরু হয়ে গিয়েছে তোলপাড়।আর এই ঘটনার প্রতিবাদ চেয়ে পূর্ব বর্ধমান জেলা শাসক মারফত রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেন বিশ্ব হিন্দু পরিষদ সংগঠনের সদস্যরা।

মধ্যবঙ্গ প্রান্ত সম্পাদক তরুণ কুমার লায়েক বলেন, তিরুপতি বালাজি মন্দিরে লাড্ডু প্রসাদ নিয়ে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ জানিয়ে রাজ্য পালের কাছে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করেছি, বর্ধমানে যেহেতু রাজ্যপাল নেই তাই থ্রু ডিএম আমরা রাজ্যপাল-কে ডেপুটেশন দিচ্ছি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code