Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, ভর্তি হাসপাতালে

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, ভর্তি হাসপাতালে

Govinda


গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, ভর্তি হাসপাতালে। মঙ্গলবার সাত সকালে কাজে বেরোনের পথে গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দা। একাধিক হিট করা সিনেমার এই অভিনেতা এদিন সকালে গুলিবিদ্ধ হওয়ার পরেই গলগল করে বের হতে থাকে রক্ত। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ইতিমধ্যে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনটাই খবর। 


জানা যাচ্ছে সকল তখন ভোর পাঁচটা। শ্যুটিংয়ের কাজে বের হচ্ছিলেন গোবিন্দা। সেসময় নিজের কাছে থাকা বন্দুক থেকে আচমকাই গুলি বেড়িয়ে যায় আর সেই গুলি অভিনেতার পায়ে লাগে। পায়ে লাগার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন তিনি। গলগল করে রক্ত বের হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ায় বেশ অসুস্থ তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বন্দুকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।  


অভিনেতার পা থেকে গুলি বার করা হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত। আজ সকালে কলকাতা আসার জন্য় তৈরি হচ্ছিলেন তিনি। তখনই ঘটে এই বিপত্তি, দাবি ম্যানেজারের।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code