🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

বড় ধাক্কা শিক্ষকদের, বদলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত SSC-র জানালো সুপ্রিমকোর্ট

বড় ধাক্কা শিক্ষকদের, বদলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত SSC-র জানালো সুপ্রিমকোর্ট




সুপ্রিমকোর্টে বড় ধাক্কা খেল শিক্ষকরা। এক মামলায় শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয় চূড়ান্ত করা এসএসসির উপরেই ছাড়লো সুপ্রিমকোর্ট। অর্থাৎ এসএসসি কোনো শিক্ষককে রাজ্যের যেকোনো জায়গায় বদলি করতে পারে। মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে বদলি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরোধিতায় মামলা হয়েছিল। অভিযোগ ছিল, ২০১৭ সালে এক সংশোধনীর মাধ্যমে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আইন ১৯৯৭’-এর একটি ধারা ব্যবহার করে শিক্ষকদের দূরে বদলি করা হচ্ছে। আসলে ওই ধারাটি বদলের ফলে নতুন নিয়ম অনুযায়ী, চালু করা হয়েছিল ১০ সি ধারা। অর্থাৎ কার্যকর করা হয় প্রশাসনিক বদলির ধারা। ১০ সি ধারা অনুযায়ী, রাজ্য সরকার চাইলে যে কোনও সময়, শিক্ষকদের যে কোনও জায়গায় বদলি করতে পারে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেও বদলি কার্যকর হবে এসএসসি-র মাধ্যমে।

বছর খানেক আগে এই মামলায় দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ।
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ