Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর, কতদিন থাকবে এমন আবহাওয়া ?

অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর, কতদিন থাকবে এমন আবহাওয়া ?



তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর। মঙ্গলবার রাত থেকে মেঘলা আকাশ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় উত্তরের জেলাগুলিতে, যার ফলে স্বস্তি সমগ্র উত্তরবঙ্গবাসীর।

গত কয়েকদিন যাবত তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার সহ সমগ্র ডুয়ার্সবাসীর।

অনেকেই জানিয়েছেন, কয়েকদিন যাবত যে আবহাওয়া তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরেও অনেকে উপলব্ধী করতে পারেননি। তবে মঙ্গলবার থেকে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে অনেকটা পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে উত্তরের জেলাগুলি।


North Bengal Weather Forecast এ IMD জানিয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদায় আগামী ১ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হবে। কোথাও ভারী, কোথাও হাল্কা সাথে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code