Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার

রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার

Malda news


মালদা:
 
রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী, উপস্থিত ছিলেন জেলা শাসক।

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিস্কিনপুর গ্রামের মৃত পরিযায়ী মতি আলীর পরিবারের পাশে রাজ্য সরকার।এদিন মতির মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তার স্ত্রীর হাতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন।সাথে ছিলেন আরেক প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, দুই ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুন, জিয়াউর রহমান।



প্রত্যেকে তার স্ত্রী সহ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন।তাদের সমবেদনা জানান।সাথে ভাতার সুবিধা সহ ভবিষ্যতে এই পরিবার কে সবরকম সহায়তার আশ্বাস দেন।প্রসঙ্গত রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন মতি।পরিবারের লোকেরা অভিযোগ করেন সহকর্মীরা তাকে মারধর করেছে।যার জেরেই তার মৃত্যু হয়।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code