Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবারো জল ছেড়েছে মাইথন

আবারো জল ছেড়েছে মাইথন

আবারো জল ছেড়েছে মাইথন


পুনরায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে।এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান ৩০ হাজার কিউসেক বলে জানা গেছে।

অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান ২০ হাজার কিউসেক করা হয়েছে। দুটি জলাধার থেকে মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।




তবে ক্রমাগত জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তিনদিন বাংলা ঝাড়খন্ড সীমানার বর্ডার সিল করার নির্দেশ দেন। মুখমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক কুলটি থানার অন্তর্গত ডুবুর্ডি চেকপোষ্টের বাংলা ঝাড়খন্ড সীমানা সিল করে পুলিশ। যদিও ২৪ ঘন্টার মধ্যে পুনরায় সীমানা খুলে দেওয়া হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code