Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দলের যা পরিস্থিতি তাতে অভিষেক বন্দোপাধ্যায়কেই লাগবে দল চালাতে'- দেবাশীষ প্রামানিক

'দলের যা পরিস্থিতি তাতে অভিষেক বন্ধোপাধ্যায়কেই লাগবে দল চালাতে'- দেবাশীষ প্রামানিক




শিলিগুড়ি:-

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমার দলের লোকেরাই একজোট হয়ে আমাকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমস্থ বিষয় তদন্ত করে তার পর তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা। - হাজতবাস কাটিয়ে বাড়ি ফিরেই এমন মন্ত্যব্য করলেন প্রাক্তন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক।

রবিবার রাজকীয় সন্মানের সঙ্গে তাকে ঘরে প্রবেশ করান তার অনুগামীরা। জমিকান্ডে মাস খানেক হাজতবাস হয়েছিল ফুলবাড়ির এই দাপুটে তৃনমুল নেতা দেবাশীষ প্রামানিকের। হাজতবাস কাটিয়ে বেশ কিছুদিন আদালতের নির্দেশে শহরের বাইরে ছিলেন তিনি।

পরবর্তিতে আদালতের নির্দেশ মেনেই রবিবার বাড়ি ফেরেন তিনি। সকাল থেকেই ফুলবাড়ি এলাকায় সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এলাকায় পা দিতেই মিষ্টি মুখ ও ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তাদের প্রীয় নেতাকে। আপ্লুত দেবাশীষ প্রামানিক জানান,তৃনমুলের প্রতি তার আস্থা রয়েছে। তবে তিনি জানান,বর্তমানে দলের যা পরিস্থিতি তাতে অভিষেক বন্দোপাধ্যায়কেই লাগবে দল চালাতে গেলে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code