Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের বিরুদ্ধে টেস্টে ১৬ জনের দল ঘোষনা বাংলাদেশের

ভারতের বিরুদ্ধে টেস্টে ১৬ জনের দল ঘোষনা বাংলাদেশের 

Bangladesh


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ় খেলতে নামবে বাংলাদেশ। তাঁর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। এবার স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ।

১৬ জনের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের তরফে। চোটের কারণে বাদ পড়েছেন শোরিফুল ইসলাম। প্রথম বার টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলি।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে পা রাখার কথা বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।




বাংলাদেশের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নইম হাসান এবং খালেদ আহমেদ।

টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলা জাকের ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯টি ম্যাচ থেকে চারটি শতরান করেছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়েও কিছু ম্যাচে খেলেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code