অবৈধ দেশী মদ সহ গ্রেফতার এক
শিলিগুড়ি:-দির্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাকি দিয়ে চলছিল দেশী মদের রমরমা ব্যাবস্যা। অবশেষে পুলিশী হানায় সেই দেশী মদ ব্যানসায়ী পুলিশের জালে।
দুই নম্বর ডাবগ্রাম অঞ্চলের অন্তর্গত বারিভাষা বাঁশবাড়ি এলাকায় দির্ঘদিন ধরেই দোকান করে অবৈধ ভাবে সত্য দাস নামে এক ব্যাক্তি দেশী মদের ব্যাবসা চালাতো। ফলে ওই এলাকায় দিনরাত আনাগোনা ছিল বহিরাগতদের। ফলে চরম সমস্যার সন্মুখিন হতে হচ্ছিল স্থানীয়দের।
এমনই অভিযোগ এনজেপি থানার পুলিশের কাছে আসতেই পুলিশ গত শুক্রবার দুপুরে হানা দেয় সেই বাঁশবাড়ি এলাকায়।
দেশী মদ সহ গ্রেফতার করা হয় ওই ব্যাক্তিকে। শনিবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ