ভারতের জার্সিতে অভিষেক তিন তরুণের- অভিষেক, জুরেল ও পরাগ
আজ থেকে শুরু হয়েছে ভারত ও জিম্বাবুয়ের টি২০ সিরিজ। আর সেই টি২০ সিরিজের আজ প্রায় ম্যাচে প্রথম ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। টস জিতে জ়িম্বাবোয়েকে প্রথম ব্যাটিং করতে পাঠান নয়া অধিনায়ক শুভমন গিল। আর এদিন এক সাথে তিন তরুণের অভিষেক ঘটলো ভারতীয় ক্রিকেট দলে।
ভারতের জার্সিতে অভিষেক তিন তরুণের মধ্যে রয়েছে অভিষেক শর্মা, ধ্রুব জুরেল ও রিয়ান পরাগ। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার অবসর নেওয়ার পরে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামের কারণে এক নতুন টিম মাঠে নেমেছে আজ। যার নেতৃত্বে শুভমন গিল।
গিলের আমন্ত্রণে প্রথম ব্যাট করতে নেমে তেমন কোনো বড় স্কোর গড়তে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। ডিওন মায়ার্স সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন। শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে জিম্বাবুয়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ