জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ ম্যাচে লজ্জার হার ভারতের
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার ভারতের। আইপিএল কাঁপানো তারকারা ডাহা ব্যর্থ জিম্বাবোয়ের বিরুদ্ধে। কদিন আগেই টি২০ বিশ্বকাপের খেতাব জিতেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। আর তারপরেই প্রথম সিরিজ। যদিও এই সিরিজে বিশ্বকাপ জয়ী তারকাদের সিনিয়র খেলোয়াড়রা নেই। গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে গিয়েছে ভারত।
টসে জিতে ফিল্ডিং নেন গিল। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানের ইনিংস গড়ে ভারত। জিম্বাবুয়ের হয়ে ডিওন মায়ার্স সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন। মাধভেরী ২১, ব্রায়েন ২২, মাদান্দে ২৯ ও রাজা ১৭ রান করেন। ৪টি বিষ্ণোই, ২টি সুন্দর, মুকেশ ও আবেশ ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ১০২ রানে অল আউট হয়ে যায় ভারত। গিল ৩১, সুন্দর ২৭, আবেশ করে ১৬। আর ১০ রানের গণ্ডি টপকাতে পারেনি। তেন্ডাই ও সিকন্দর রাজা তিনটি করে উইকেট নেন। ১৩ রানে ভারতকে হারায় জিম্বাবুয়ে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ