Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Forecast: উত্তরে কবে লাগাম টানবে বৃষ্টি, দক্ষিণে কবে শুরু?

Weather Forecast: উত্তরে কবে লাগাম টানবে বৃষ্টি, দক্ষিণে কবে শুরু?


Weather update


একদিকে যখন বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ তখন দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায়। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। আর উত্তরবঙ্গে আরও ২-৩ দিন থাকবে এর দাপট থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিছু এলাকায় দেখা যাবে সামান্য কিছু এলাকায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের অধিকাংশ এলাকায়, কোচবিহারের কিছু এলাকায়, কালিম্পংয়ের একটা-দুটো এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরের একটা-দুটো জায়গায় ভারী বৃষ্টিপাত হবে।

২৩ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২০ ও ২১ জুন আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে কমলা সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। তিস্তা, জলঢাকা, সঙ্কোশ, তোর্ষাতে জলস্তর বাড়তে পারে। শস্যক্ষতির আশঙ্কা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলা সম্ভব হয়নি। এখন দক্ষিণবঙ্গে কোথাও তাপপ্রবাহের (Heatwave in South Bengal) সতর্কবার্তা নেই। ২৩ জুন থেকে দক্ষিণে সার্বিক ভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code