Latest News

6/recent/ticker-posts

Ad Code

টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন নিয়ে একাধিক অভিযোগ

টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন নিয়ে একাধিক অভিযোগ

TET certificate


টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন নিয়ে একাধিক অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের তথ্য ডিজিটাইজড করার প্রক্রিয়া শুরুর পর টেট সার্টিফিকেট না থাকায় সমস্যা সৃষ্টি হয়। টেট সার্টিফিকেট চেয়ে আবেদনের ভিত্তিতে কমিশনের তরফে টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে।

সম্প্রতি কমিশন তারিখ দিয়ে জোন বিভাগে ভাগ করে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জোন অনুযায়ী সার্টিফিকেটের লাইফটাইম ভ্যালিডেশন চেয়ে আবেদন জমা করতে পারবে প্রার্থীরা। কিন্তু কার্যত তাতে হয়রানির শিকার হতে হবে বলেই মনে করছে শিক্ষক শিক্ষিকারা। পুরোনো বা আগে ইস্যু করা সার্টিফিকেট দিয়ে তারিখ অনুযায়ী আবেদন করতে হবে তার পর আবার লাইফটাইম ভ্যালিডিটির সার্টিফিকেট তুলতে হবে‌ এতে করে অনেকটা সময় ও শ্রম যাবে শিক্ষক শিক্ষিকাদের।

কমিশনে সার্টিফিকেট তুলতে এসে এক শিক্ষক জানালেন, আজ যে সার্টিফিকেট তুললেন তা লাইফটাইম ভ্যালিডিটি নয়। এই সার্টিফিকেট তুলে আবার তারিখ অনুসারে লাইফটাইম ভ্যালিডেশনের জন্য আবেদন করতে হবে। এরপর আবার নির্দিষ্ট তারিখে লাইফটাইম ভ্যালিডেশনের সার্টিফিকেট তুলতে হবে এতে করে দু-তিন বার দূর দূরান্ত থেকে আস্তে হবে। কার্যত এতে হয়রানি হতে হচ্ছে।

তাঁদের দাবি, এনসিটিই যেখানে টেট পাশ করলেই তার সার্টিফিকেট লাইফটাইম ভ্যালিডিটি পাবে বলে ঘোষনা করেছে সেক্ষেত্রে কেন এত সমস্যা করতে হচ্ছে। একটা নোটিফিকেশন জারি করে সব সার্টিফিকেটকেই লাইফটাইম বলে ঘোষনা করলেই তো হয়ে যায়। এতে করে মানুষের হয়রানি কমবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code