কুনালকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে সুপ্তি পাণ্ডে
মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুপ্তি পাণ্ডেকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীয়ের নামেই ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনী এজেন্ট হচ্ছেন অনিন্দ্য রাউত এবং আহ্বায়ক হচ্ছেন কুণাল ঘোষ।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার প্রায় ২৮ মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই , উপনির্বাচনের দামামা বেজে যাবার পরই এবার জোর কদমে চলছে প্রচার। রবিবাসরীয় সকালে মানিকতলা বাজার সংলগ্ন বিডন স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ প্রচার শুরু করেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পান্ডের সমর্থনে।
আটটি ওয়ার্ড ঘুরে, সকাল সকাল মিছিল করলেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ