বিবাহের অতিক্রান্ত সাত মাস, কাটমানি না দেওয়ায় মেলেনি রুপশ্রীর টাকা!
মালদা:
বিবাহের অতিক্রান্ত সাত মাস। কিন্তু কাটমানি দিতে না পারায় মেলেনি রুপশ্রী প্রকল্পের টাকা। ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ। মালদার চাঁচল ২ নং ব্লকের জালাল পুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা।
ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন। দিন আনে দিন খাওয়া পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে। বিবাহের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা।
কিন্তু অভিযোগ, যারা এসেছিলেন তারা ১০ হাজার টাকা দাবি করেছে। কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি। তাই বিয়ের সাত মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এই নিয়ে চাঁচল ২ ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ