Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে মধ্যাহ্নভোজন

রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে মধ্যাহ্নভোজন 

On rahuls bday


কিছুদিন আগেই দেশের শাসনভার থাকবে সেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হয়েছে।তবে এইবার লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস বিগত দুই বছরের থেকে ভালো রয়েছে রেজাল্ট করলেও দেশের শাসন ভার নিতে আগ্রহ প্রকাশ করেনি।জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর আজ জন্মদিন।সেই উপলক্ষ্যে সারা কংগ্রেস এর কর্মী ও সমর্থকরা বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়েছে।



তাদের প্রিয় নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে দিনটি পালনের পদক্ষেপ নিয়েছিলেন তাঁরা।সর্বভারতীয় যুব কংগ্রেসের নির্দেশে গোটা দেশজুড়ে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারই অঙ্গ হিসেবে অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত অশোকনগর চার নম্বর মাতৃ সদন পার্শ্বস্থ রবীন্দ্র নিকেতন বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধ- বৃদ্ধাদের আজকের দুপুরের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।



কর্মসূচি হিসাবে রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কেক কেটে এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।আজকের এই আনন্দঘন মুহূর্তে অসহায় মানুষদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বলে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অরিজিৎ চক্রবর্তী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code