কোচবিহার, সংবাদ একলব্য: প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম ১০ এর মেধা তালিকায় স্থান পেয়েছে ৬৪ জন। আর তার মধ্যে কোচবিহার জেলার রয়েছে একজন কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয় এর ছাত্র চন্দ্রচূড় সেন। উচ্চমাধ্যমিক মেধা তালিকায় 493 নম্বর নিয়ে চতুর্থ স্থান লাভ করেছে সে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির আমেজ কোচবিহারে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ৭৬ দিনের মাথায় আজ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। প্রথা মেনেই প্রথম দশজনের নাম ঘোষনা করেন সংসদ সভাপতি। সেখানেই দেখা গেল চমক। কোচবিহার জেলার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন জায়গা করে নিল মেধা তালিকায়।
কি বললো চন্দ্রচূড় সেন?
ফল দেখে খুশি চন্দ্রচূড়। চন্দ্রচূড় জানান, 'খুশি হয়েছি, জানতাম ভালো হবে, র্যাঙ্ক হয়ে গেল। খুবি খুশি। নিটের প্রস্তুতি নিয়েছি, ভালো ফল হতো কিন্তু পরীক্ষা তো বাতিল হয়ে গেল। মাধ্যমিকের থেকে উচ্চমাধ্যমিকে পড়াশুনা একটু বেশি ফাস্ট ছিল।' আগামী পরীক্ষার্থীদের জন্য বলেন, পরীক্ষার নম্বর প্রস্তুতিকে নির্ধারণ করে কিন্তু দক্ষতা কি বিচার করা যায়। তবুও উচ্চ মাধ্যমিকে তো একটা ভালো রেজাল্ট করতেই হয় তাই ভালো করতে হবে। নিটের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে সে।'
মাধ্যমিকে সফলতার পর উচ্চমাধ্যমিকেও সফল
মাধ্যমিকেও সফল হয়েছিল চন্দ্রচূড় সেন। তিনি বলেন, এই সফলতা ধরে রাখা তো চ্যালেঞ্জিং ছিল। একটা একাডেমিক চ্যালেঞ্জিং ছিল পাশাপাশি সকলের প্রত্যাশা। রাজ্যে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অর্জন করেছে চন্দ্রচূড় সেন। এর আগেও দেখা গিয়েছিল মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছিল চন্দ্রচূড সেন। ফের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই চতুর্থ স্থান অর্জন করেছে চন্দ্রচূড়। চন্দ্রচূড় কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র। তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৩।
পরিবারে খুশির হাওয়া
তার এই ফলাফলে খুশির আবহ বাড়ি জুড়ে। তার মা বলেন মনের মধ্যে আশা ছিল। এবং বাবা বলেন আমরা খুবই গর্বিত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ