Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমের গায়ে কিউআর কোড, স্ক্যান করলেই মিলবে তথ্য

আমের গায়ে কিউআর কোড, স্ক্যান করলেই মিলবে তথ্য 

Mango


আমের গায়ে কিউআর কোড। সেখানে স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে। মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি। নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমে।

মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে। ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই তিন প্রজাতির আমে প্রথম কিউ আর কোর্ড ব্যবহার করা হচ্ছে। 


মালদহের রতুয়ার দেব নারায়ন ঘোষ নামে এক আমচাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন। উদ্যান পালন দফতরের সহযোগিতায় এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন। দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন। সেখানে তাঁর বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে।

আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code