Latest News

6/recent/ticker-posts

Ad Code

দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু! চিকিৎসার গাফিলতির অভিযোগ হাসপাতালে ভাঙচুর

দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু! চিকিৎসার গাফিলতির অভিযোগ হাসপাতালে ভাঙচুর

Durgapur


দুর্গাপুর : 

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর এমনটাই অভিযোগে হাসপাতাল ভাঙচুর। মৃতার নাম নিশা কুন্ডু। এই ঘটনাকে ঘিরে ধুন্দুমার কান্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় ফোর্স।বুকে ও পেটে ব্যাথা নিয়ে সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে, বিকেলে আচমকা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 


মৃত ঘোষনার পরেই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয়, উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। 



অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে নিশার। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code