অতি ভারী বৃষ্টি, শহরমুখী জংলী হাতির দল
পাহাড়ে সমতলে ব্যাপক বৃষ্টি, ফুসছে তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্ নদী, নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জংলী হাতির দল।
বৃহষ্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি, উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে, পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরা গুলোতে বেড়েছে জলের স্রোত।
আর এতেই মানুষের পাশপাশি বন্য প্রাণী দের মধ্যে সৃষ্টি হয়েছে আতংক।
শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠ পূর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পরেছে বুনো হাতির দল।
ঘটনার খবর পেয়ে জংলী হাতির দল টির ওপর নজরদারি শুরু করেছে বন বিভাগ। গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ