গার্স্টিন প্লেসের অগ্নিকাণ্ড, পুঁড়ে ছাই ল্যাপটপ থেকে নথিপত্র
পার্ক স্ট্রিট, কসবার শপিং মলের পর এবার গার্স্টিন প্লেসে আগুন। এ দিন ভোর ৪টে নাগাদ গার্স্টিন স্ট্রিটে, ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া ও পরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন।
স্থানীয় বাসিন্দারাই ধোঁয়া ও পরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে। ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল। বাড়ির উপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ। তবে শনিবার, ছুটির দিনে কীভাবে এসি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই আগুনে যে শুধু বাড়ি পুড়ল তা নয়, অনিশ্চিত হয়ে পড়ল ২৫ টি পরিবারের ভবিষ্যৎ। সেই সঙ্গে প্রায় মাথায় আকাশ ভেঙে পড়ল একদল আইনজীবীর। একটি আইনি সংস্থার অফিসও ছিল এই বাড়িতেই। আর যে কোনও কেসের ভিত দাঁড়িয়ে থাকে প্রামাণ্য নথি, দলিল-দস্তাবেজ, কাগজপত্রের উপর। আর আইনজীবীদের বহু পরিশ্রমের ফসলও আজকাল স্টোর থাকে ল্যাপটপেই। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল এসব কিছুই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ