সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে দিলীপ ঘোষ
মালদা:
সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে ইংরেজবাজার শহরের গ্রীণপার্কে জেইই পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তাঁকে পাশে থাকার বার্তা দেন তিনি।
অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলের ছাত্র ছিলেন। এবার জেইই পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন। শহরের বাঁধ রোডে সরকার খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন। তাঁর বাবা যোগাযোগ রাখেন না। মা অসুস্থ রয়েছেন। তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে সাফল্য পেয়েছেন তিনি।
এদিন তাঁর বাড়িতে যান বিজেপি নেতৃত্ব। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। তিনি বলেন,“খড়গপুর আমার পুরোনো জায়গা। ছাত্রটিকে সবরকম সহযোগিতা করা হবে। এই জন্যই এখানে এসেছি।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ