বরানগর বিধানসভা কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি
বরানগর বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের জয়। বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়। ৮ হাজার ১৮ ভোটে হার বিজেপি প্রার্থী সজল ঘোষের।
আজ একদিকে যখন সারা দেশে নির্বাচন তখন রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা হল। ভগবান গোলা ও বরাণগর। বরাণগরে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে। আর এই আসনে জয় লাভ করলেন তিনিই।
তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সজল ঘোষকে ৮ হাজার ১৮ ভোটে হারিয়েছেন। সারা রাজ্যে যখন লোকসভা কেন্দ্র গুলিতে সবুজ আবির উড়ছে তখন বরাণগরেও সবুজ আবির তবে লোকসভার সাথে বিধানসভায় জয়ের আনন্দে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ