ভোটপরবর্তী সন্ত্রাস মল্লারপুরে! বিজেপি কর্মীর বাড়িতে বোমা!
অনুব্রতহীন বীরভূমে লোকসভায় বোলপুর সহ বীরভূম আসনে তৃণমূলের জয় বোলপুর ও বীরভূম কেন্দ্রে নিকটবর্তী বিজেপি প্রার্থীদের লক্ষাধিক ভোটে হারিয়ে সহজ জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের ২ প্রার্থী অসিত মাল সহ শতাব্দী রায় । জেলায় ইতিমধ্যে সবুজ আবিরে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল সমর্থকরা । এরই মাঝে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বীরভূমের বোলপুর লোকসভার মল্লারপুরের গোয়ালা গ্রামে ।
অভিযোগ মধ্যরাতে তৃণমূলের একদল দুস্কৃতী গোয়ালা গ্রামের বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাসের বাড়িতে বোমা মারে এমনকি তাকে প্রান নাশের চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে । বোমা মারার ফলে বাড়ির চালে অগ্নিসংযোগ হয় বলে অভিযোগ করেন মল্লারপুর ১নং মন্ডলের বিজেপি সভাপতি শ্যামল ব্যানার্জী । এ বিষয়ে তিনি আরো জানান পুলিশ ঘটনায় অভিযুক্তদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে অভিযুক্তদের উপর চড়াও হয়ে বোমা মারার নিদান বিজেপি নেতা শ্যামল ব্যানার্জীর ।
ঘটনার খবর পেয়ে বুধবার বেলা ১১:৩০ নাগাদ মল্লারপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে । ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা ,এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয় । যদিও ঘটনার সাথে তৃণমূলের কোনোরুপ যোগ নেই নিজেদের গোষ্ঠীকোন্দল বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ