Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার বামনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার

দিনহাটার বামনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার

Rail


দিনহাটা

দিনহাটার বামনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার। ঘটনার বিবরণে বৃহস্পতিবার সকাল ৯:৩০ নাগাদ জানা যায় বামনহাট পাথরশন এলাকায় রেললাইনের পাশেই শাক তুলছিলেন ওই বৃদ্ধা। সেই সময় বামনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। 



স্থানীয় এক বাসিন্দা জানান ওই বৃদ্ধার নাম কল্পনা দাস(৬৫), তার দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। আরো জানা যায় দুই ছেলের মধ্যে এক ছেলে মানসিক ভারসাম্যহীন অপর এক ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং মেয়ে বিবাহিতা। 


বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বামনহাট রেলস্টেশন থেকে বামনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসটি যখন বেরিয়ে যাচ্ছিল, সেই সময় পাথরশন এলাকায় রেললাইনের পাশে শাক তুলছিলেন ওই বৃদ্ধা। ট্রেনটি যে আসছিল তখন তিনি বুঝতে পারেননি যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। 



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনহাট জিআরপি এবং RPF কর্মীরা এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code