Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Update: সময়ের আগেই আসবে বর্ষা, সুখবর শোনালো আবহাওয়া দফতর

সময়ের আগেই আসবে বর্ষা, সুখবর শোনালো আবহাওয়া দফতর 


Monsoon



ফের একবার তীব্র তাপপ্রবাহের আতঙ্কে ভুগছে রাজ্যবাসী। তবে রয়েছে একটা খুশির খবর। এবার দেশে বর্ষা আসছে তাড়াতাড়ি। আর তার ফলে এ রাজ্যেও বর্ষা আসবে নির্ধারিত সময়ের আগে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ১৯শে মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে খবর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার আগেভাগেই ভারত ভূখণ্ডে বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। আন্দামান ও নিকোবারে বর্ষার প্রবেশ ঘটবে আরও আগে।

চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে মৌসম ভবন থেকে জানা যাবে। IMD র রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। আবহাওয়া দফতর মনে করছে, এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে । দুর্যোগ বাড়বে সারা দেশেই ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code