পাচারের আগে ২ কোটির অবৈধ সোনা উদ্ধার, গ্রেফতার ২
ফের একবার পাচারের আগে অবৈধ সোনা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা সহ ভারতের প্রবেশ করে ২ পাচারকারী । এরপর গতকাল উত্তরবঙ্গ এক্সপ্রেস করে কলকাতা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে । তাদের তল্লাশি চালালে উদ্ধার হয় ২৮ টি সোনার বিস্কুট। যে বিস্কুট গুলি তাদের অন্তর্বাসের ভেতরে বেল্ট দিয়ে বাধা অবস্থায় ছিল।
ধৃতদের নাম আব্দুল হক ও বিকি হক, দুজনেই কোচবিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া বিদেশি সোনার আনুমানিক ওজন ৩২৯০ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৯ লক্ষ ৫৩০০ টাকা । সোনা পাচার চক্রের পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করতে আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ