Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব! আহত বেশ কয়েকজন ছাত্র

দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব! আহত বেশ কয়েকজন ছাত্র

Durgapur


দুর্গাপুর :

তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব! আহত বেশ কয়েকজন। উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলার সহ-সভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। তাঁদের সাথেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। 



পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী শেখ মইউদ্দিন অভিযোগ তোলেন, "শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন জেলা তৃণমূলের সহ-সভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তাঁরা কোনক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুলিশকে জানান।" খেলা নিয়ে ঝামেলা হয়েছিল এর সাথে তাঁরা জড়িত নন বলেও অভিযোগ উড়িয়ে দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের যুব সহ-সভাপতি ইমরান খান। তিনি বলেন এই সব বিরোধীদের চক্রান্ত। 



এ বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন,"তৃণমূল ছাত্র পরিষদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত তিনজন দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর পাওয়া মাত্রই তারা হাসপাতালে পৌঁছেছেন। উচ্চ নেতৃত্ব কেউ বিষয়টি জানানো হয়েছে।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code