চাহিদা রয়েছে, তবে দাম বেশি সেই ভাবে বিক্রি হচ্ছে না ডাব
এই গরমে শরীরের ক্ষেত্রে ডাব প্রয়োজনীয় হয়ে পড়েছে। ডাবের জল শরীরের পক্ষে বিশেষ উপকারী। গরমে যেন ডাবের জলের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। প্রতিবছরের মতো এই বছরেও শিলিগুড়ির বিধান মার্কেটে ডাব নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন দোকানগুলিতে দেখা যাচ্ছে সারিসারি ডাব। চাহিদা রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না? চাহিদা থাকা সত্ত্বেও কেন বিক্রি হচ্ছে না? কি বলছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন এই বছর প্রতিবছরের মতো ডাবের চাহিদা রয়েছে। ক্রেতারা আসছেন ডাব কিনতে কিন্তু, দাম শুনে অনেকেই ডাব কিনছেন না। কেন বেড়েছে ডাবের দাম? এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে গাছের মালিকরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরও বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে, সেই জন্য বেশি দাম দিয়ে ডাব বিক্রি করতে হচ্ছে।
ডাবের দাম ৬০ টাকা থেকে শুরু। যেখানে অন্যান্য বছর ডাবের দাম থাকে ৪০ থেকে ৫০ টাকা। ডাবের দাম বেড়ে যাওয়ার কারণে বিক্রিতে ভাটা পড়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ