Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Result 2024: এক মেসেজেই জানুন মাধ্যমিকের ফল, কীভাবে?

এক মেসেজেই জানুন মাধ্যমিকের ফল, কীভাবে?

MP result 2024


চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে (WBBSE)। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে। তার আগেই, ২ মে অর্থাৎ আজ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2024)।



কীভাবে মোবাইলে এসএমএস- এ নম্বর দেখা যাবে?


১। মোবাইলের এসএমএস- এ যান

২। এরপর WB 10 Roll Number (নিজের রোল নম্বরটি দিন) এই ফর্ম্যাটে টেক্সট মেসেজ লিখুন

৩। মেসেজটি পাঠিয়ে দিন 56070/56263- এই নম্বরে




এছাড়াও বোর্ডের ওয়েবসাইটেও দেখা যাবে রেজাল্ট। বোর্ডের এই দুই ওয়েবসাইটে- wbbse.wb.gov.in এবং wbresults.nic.in রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code