Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: ধরলা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের

Dinhata News: দিনহাটার ধরলা নদীর রথবাড়ির দুমুখো ঘাট মর্মান্তিক ঘটনা 

ছবি প্রতীকী 



নিজস্ব সংবাদদাতা, দিনহাটা:

ধরলা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। দিনহাটার ধরলা নদীর রথবাড়ির দুমুখো ঘাট এলাকায় রবিবার এই ঘটনা ঘটে।

মৃত দুইজনেরই বাড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থেকে দমকল এবং পুলিশ ছুটে আসে। দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, এ দিন এই দুই কিশোর অন্যান্য বন্ধুদের সাথে ধরলা নদীতে স্নান করতে আসে। সেই সময় দুইজন তলিয়ে যায়। সাথে থাকা কয়েকজন চলে গেল অন্য একজন নদীর ধারে কান্নাকাটি করছিল। সেই সময় নদীর চরে গরু বাড়তে এসে একজনকে কান্নাকাটি করতে দেখে তিনি জানার পরেই চিৎকার করে। এরপর স্থানীয় এলাকার বাসিন্দারা ছুটে এসে নদীতে নামে। দুইজনকে উদ্ধার করে উপরে উঠায়।

এরপরই দমকল কর্মীরা ও পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।আগামীকাল ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code