Commercial LPG cylinder prices
ভোটের বাজারে কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। কিছুটা হলেও মিললো স্বস্তি। জানা গিয়েছে, চারটি মেট্রো শহরেই দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের। এই দাম কমার ফলে কিছুটা হলেও স্বস্তি ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের। দিল্লী, মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ে এই মূল্য হ্রাসের খবর।
দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ১৭৪৫.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৭৬৪.৫০ টাকা।
মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ টাকা কমে ১৭১৭.৫০ থেকে কমে ১৬৯৮.৫০ টাকা হল।
কলকাতায় দাম কমেছে ২০ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৮৫৯ টাকায়।
চেন্নাইয়ে দাম কমেছে ১৯ টাকা। দক্ষিণী শহরে বাণিজ্যিক রান্নার গ্যাসের বর্তমান দাম হল ১৯১১ টাকা। আগে যা ছিল ১৯১১ টাকা।
প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম কমা-বাড়ার উপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয়। বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে বাজারকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ