Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্বাচনী বৈঠক সাড়লেন অভিষেক, এড়িয়ে গেলেন সাংবাদিকদের!

সাংবাদিকদের এড়িয়ে গেলেন অভিষেক

Abhishek Banerjee


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান নবাব হাট এলাকার একটি বেসরকারি তিন তারা হোটেলে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার নেতা কর্মীদের নিয়ে গোপন বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।



নির্বাচনী কমিটি বৈঠকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক সভাপতি বিধায়ক ও যুব জেলার সভাপতি থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ স্তরের তৃণমূলের নেতৃত্বদের নিয়ে বৈঠক করা হয়।প্রায় তিন ঘন্টা ধরে চলে এই গোপন বৈঠক। বৈঠক শেষে বেড়িয়ে যাবার সময় কার্যত সাংবাদিকদের এড়িয়ে গেলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোপন বৈঠকের খবর পেয়ে বেলা ১২টা থেকে ওই তিন তারা হোটেলে হাজির হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।বিকেল পাঁচটার পর বৈঠক সেরে হেলিকপ্টারে দিকে যাবার সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে ডাকাডাকি করলে প্রথমে কোনো কথাই বলতে চাননি।পরে হেলিকপ্টারে সময় নেই বলে কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন যুবরাজ।




পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারি হালদার বলেন এবারে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। সেই নিয়ে বিস্তারিত আমাদের আলাপ আলোচনা হয়। প্রায় তিন ঘন্টা বৈঠক হয় বর্ধমানে একটি তিন তারা হোটেলে । পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকে জিজ্ঞেস করলে দিলীপ ঘোষের সম্বন্ধে তিনি বলেন দিলীপ ঘোষকে হারানোর জন্যই বিজেপি এখানে টিকিট দিয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code