Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যতিক্রমী শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ড, দেওয়াল লিখনের পরিবর্তে সচেতনতামূলক বার্তা

ব্যতিক্রমী শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ড, দেওয়াল লিখনের পরিবর্তে সচেতনতামূলক বার্তা

Wall



লোকসভা নির্বাচন দেওয়াল লেখনে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে ব্যতিক্রম শিলিগুড়ি পুরো নিগমের ১৫ নম্বর ওয়ার্ড। দেওয়াল লিখনের পরিবর্তে ওয়ার্ডের বিভিন্ন দেওয়াল জুড়ে সচেতনতা মূলক বার্তা কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দক্ষ কার্টুন আর্টিস্ট নিজেদের দক্ষতায় সচেতনতামূলক বার্তা তুলে ধরেছেন।




এই বিষয়ে ওয়ার্ডের একজন বাসিন্দা দিলীপবাবু জানান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কথা ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উদ্যোগেই বিষয়টি সম্পন্ন হয়েছে। তিনি এই বিষয়ে আরো জানান সংশ্লিষ্ট ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ ঘোষ দেওয়াল লিখনের পরিবর্তে সচেতনতামূলক প্রচারে আগ্রহী ছিলেন।



তিনি জানান, তার আদর্শকে মাথায় রেখেই বর্তমান ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উদ্যোগে দেওয়াল লিখনের পরিবর্তে কার্টুনের মাধ্যমে বিভিন্ন দেয়ালে কার্টুনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code