বোলপুরের বিজেপি প্রার্থীর প্রচারে সন্দেশখালির মহিলারা!
বোলপুর লোকসভাকেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার হয়ে প্রচারে নামলো সন্দেশখালির মহিলারা । এই মহিলারা নিজেদের কার্যত সন্দেশখালির নির্যাতিতাদের প্রতিনিধি হিসেবে দাবি করে বিজেপি প্রার্থী হয়ে প্রচারের পাশাপাশি তুলে ধরছেন নির্যাতনের কাহিনীও ।
শনিবার বিকেলে নানুর বিধানসভাকেন্দ্রের কীর্ণাহারে বিজেপির মহিলামোর্চা কিছু কর্মীদের নিয়ে এক বৈঠকে বসতে দেখা গেল তাদের সঙ্গে ছিল প্রার্থী প্রিয়া সাহা । বিজেপি বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্নাসীচরণ মণ্ডলের বাড়ি সংলগ্নস্থানে এই বৈঠক হয় আর সেখানেই সন্দেশখালির মহিলারা বলেন, "অত্যাচার,নির্যাতনের কথা তুলে ধরতেই এখানে আসা ।"
বোলপুর লোকসভাকেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহা বলেন, "নারীশক্তি, মাতৃশক্তি জাগরণ ঘটেছে তার প্রতিফলন আগামী নির্বাচনে দেখতে পাওয়া যাবে ।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ