Latest News

6/recent/ticker-posts

Ad Code

কন্যা সন্তান হওয়ার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিল স্বামী

কন্যা সন্তান হওয়ার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিল স্বামী



বিয়ের কিছু মাস পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার আরম্ভ করে স্বামী ও তার বাড়ির লোকেরা। সেই অত্যাচারে মাত্রা বাড়ে কন্যা সন্তান হওয়ায়। কন্যা সন্তান হওযায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল স্বামী। ২১ দিনের কন্যা সন্তান কে নিয়ে পুলিশের দারস্থ মা। অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মন্ডলের একবছর আগে বিয়ে হাওড়ার উদয়নারায়নপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের। সোশাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিষয়টি বাড়িতে জানাজানি হয়। তারপর পরিবার থেকেই তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর উপর অত্যাচার চালাত অভিযুক্ত ও তার বাবা ও মা। ২ লক্ষ টাকা পনও নেই বলে অভিযোগ। 



বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কয়েকবার মীমাংসাও করা হয়। কিন্তু কন্যা সন্তান হওয়ার পর তনুশ্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। অভিযুক্তের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code