জন্মদিনে অনুরাগীদের বড়সড় চমক দিল ন্যাশনাল ক্রাশ রশ্মিকা
আগেই জানিয়েছিলেন জন্মদিনে অনুরাগীদের বড়সড় চমক দেবেন ন্যাশনাল ক্রাস আর কথামতো জন্মদিনে চমকও দিলেন রশ্মিকা। কাঞ্জিভরম পরিধান করে, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর পরে একেবারে বধূরূপে একটি ছবি প্রকাশ করলেন নায়িকা। আর যা দেখেই চমকে গেল অনুগামীরা। রশ্মিকার ঝলক দেখে ইঙ্গিত পাওয়া গেল, শ্রীভল্লি রূপে ফের ঝড় তুলবেন রশ্মিকা।
আসলে পুষ্পা ২-র ফার্স্ট লুক প্রকাশ করলো রশ্মিকা। ‘পুষ্পা’ ছবির ‘স্বামী স্বামী’ গানে রশ্মিকার নাচ দেখে তো মুগ্ধ ছিল ছোটো বড় সকলকেই। গোটা দেশেই রশ্মিকার ম্যাজিক ছড়িয়ে পড়ে। গোটা দেশের ক্রাশ রশ্মিকা মান্দনা।
আরব আমির শাহিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করছেন রশ্মিকা মান্দানা। বিজয় ও রশ্মিকার বিয়ের গুঞ্জনও তুঙ্গে। তারই মাঝে প্রকাশ্যে এল রশ্মিকার বধূবেশের ছবি তাক লাগিয়ে দিয়েছে অনুরাগীদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ