Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুভ নববর্ষ Greetings: নববর্ষে প্রিয়জনকে জানান শুভেচ্ছা

শুভ নববর্ষ Greetings

শুভ নববর্ষ


১লা বৈশাখ। নতুন বাংলা বছরের সূচনা। এই শুভ দিনে প্রিয়জনদের জানান শুভেচ্ছা।


বাংলা নতুন বছর , নতুন বঙ্গাব্দ ১৪৩১। ১ লা বৈশাখ থেকেই শুরু হয় বাংলা বর্ষ। 


নববর্ষ যেনো বিশ্বের সমগ্র বাঙালির এক হওয়ার দিন। ১ লা বৈশাখ বিশ্বের সমগ্র বাঙালিই যেনো একাত্মতা অনুভব করে এই দিনটিতে।


বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নববর্ষ (Noboborsho)। সব বাঙালিরাই মুখিয়ে থাকেন পয়লা বৈশাখের দিকে। মিষ্টিমুখ,কোলাকুলি, হালখাতা,আড্ডা,নতুন জামায় সকলে আহ্বান জানান নতুন বছরের। 


বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হলেও, নববর্ষের আলাদা গুরুত্ব আছে। বর্তমানে এই বিশেষ দিন প্রতিটি বাঙালির ঘরে ঘরে পালিত হয়। সকলে রাগ-অভিমান, দুঃখ -কষ্ট ভুলে গা ভাসান উৎসবের আনন্দে। 


১লা বৈশাখে যেমন হালখাতা হয় তেমনি মঙ্গল শোভাযাত্রাও হয়। এই দিনটিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছে। 


সোশ্যাল মিডিয়াতে বন্ধু এবং আত্মীয়দের অভিনন্দন জানান। আপনিও যদি এই স্ট্যাটাস, এসএমএস এবং ছবির মাধ্যমে আপনার কাছের মানুষদের শুভেচ্ছা জানাতে ছবি ডাউনলোড করে পাঠিয়ে দিন। 



নববর্ষের সাদর সম্ভাষণ সাদরে করিও বরণ। সংবাদ একলব্য পরিবার থেকে নতুন বছরের শুভেচ্ছা। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code