উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ফোনে খুনের হুমকি!
কনভয়ে হামলার পর এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে টেলিফোনে খুনের হুমকি অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ফারাক্কার এক যুবকের বিরুদ্ধে।
উদয়ন বাবু অভিযোগ করে জানান, বুধবার রাত আনুমানিক ১০টা ৪১ নাগাদ প্রচার করে ফেরবার সময় তার মোবাইলে একটি ফোন আসে। অভিযোগ অনুযায়ী সেই ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে। এবং শেষে দিনহাটায় ঢুকে তাকে খুন করার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী সূত্রে জানা গেছে যে নাম্বার থেকে ফোন কল এসেছিল সেটি ফারাক্কায় রেজিস্টার। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজ্য পুলিশের উপরেই আশা রাখছে মন্ত্রী উদয়ন গুহ। এমনকি সূত্রের খবর এক যুবককে আটকও করেছে পুলিশ।
রাজ্য রাজনীতিতে শিরোনামে দিনহাটা। নির্বাচনী আবহে দিনহাটায় দুই মন্ত্রীর সামনাসামনি রাগারাগির পর কোচবিহারের ঘুঘুমারিতে উদয়নের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। অপরদিকে বিজেপিও হামলার অভিযোগ তোলে। এবার উন্নয়ন মন্ত্রীকে খুন করার হুমকি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ