Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিলিগুড়ির বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনে পর্ষদ সভাপতি গৌতম পাল

শিলিগুড়ির বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনে পর্ষদ সভাপতি গৌতম পাল 

Goutam pal


শিলিগুড়ির বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনে আসলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁর সাথে ছিলেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলিপ কুমার রায়। 



এদিন সকালে তাঁরা প্রথমে শিলিগুড়ি বরোদাকান্ত বিদ্যাপীঠে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মূলত ছাত্ররা ঠিক মতো করে পড়াশোনা করছে কিনা স্কুলগুলির পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, কি কি অসুবিধা রয়েছে এগুলো যাবতীয় বিষয় খতিয়ে দেখতে বিভিন্ন স্কুলগুলিতে পরিদর্শনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। 


তিনি বড়োদাকান্ত বিদ্যাপীঠ সম্পর্কে জানান, স্কুলে ছাত্র সংখ্যা অনেক রয়েছে মোটামুটি সব ঠিকঠাকই আছে, দুই একটি বিষয়ে সামান্য কিছু ত্রুটি আছে সেগুলো ঠিক করবার নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code