Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগে নিজে জিতুক, অধীর কে কটাক্ষ দিলীপ ঘোষের

আগে নিজে জিতুক, অধীর কে কটাক্ষ দিলীপ ঘোষের 

Dilip Ghosh


অধীর চৌধুরী বলেছেন মহ: সেলিম জিতবে, এই প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, উনি কি নিজে জিতবেন। পরে মোঃ সেলিমের উকালতি করবেন। আগে নিজের বহরমপুর জিতুক। নিজের জিতলে অনেক হবে। না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে, প্রত্যেকদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আগে খেলেছিলেন ক্রিকেট, এবার সকাল সকাল খেললেন ফুটবল। দিলেন কয়েকটি গোল দিয়ে মঙ্গলবার বর্ধমান টাউন স্কুল মাঠে প্রাতঃভ্রমণে সারলেন দিলীপ বাবু। 



এরপর বাদামতলা এলাকায় যোগ দেন চা-চক্রে। সারলেন জনসংযোগ। উত্তরবঙ্গ ঝড়ের পর বলেছিলেন বিজেপি ঝড় উঠবে কিন্তু এবার তো সমালোচনার ঝড় উঠল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঝড় হলেই টি.এম.সির পোয়া বারো। যা আসবে সেটাই ঝেড়ে ফাঁক করে দেবে ওরা।



ফুটবল মাঠে তো ভালোই গোল দিলেন প্রশ্নের উত্তরে বলেন, আমি সট মারি, গোলও দিই। আমাদের টার্গেট একদম ফিক্সড হয়ে আছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code