Latest News

6/recent/ticker-posts

Ad Code

Loksabha Election 2024: একশো শতাংশ বুথে ভোট প্রক্রিয়ার 'ওয়েবকাস্ট' করার সিদ্ধান্ত !

Loksabha Election 2024: একশো শতাংশ বুথে ভোট প্রক্রিয়ার 'ওয়েবকাস্ট' করার সিদ্ধান্ত ! 

Loksabha Election 2024
ছবি: প্রতীকী



আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) । ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে জেলায় জেলায়। ট্রেনিং পর্বও শেষ। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এবার একশো শতাংশ বুথে ভোট প্রক্রিয়ার 'ওয়েবকাস্ট' করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 

তবে ইন্টারনেট সংযোগের কারণে তা যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সূত্রের দাবি, গত সপ্তাহে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কার্যালয়ে গিয়ে প্রথম দফার ভোট (Loksabha Election 2024) নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। তার পরেই সব ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ডেকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে সিইও-র কার্যালয়।

জানাযাচ্ছে, প্রতিটি বুথকেই (Loksabha Election 2024) স্পর্শকাতর ধরে নিয়ে প্রস্তুতি নিতে চাইছে কমিশন। তাই প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি সর্বক্ষণের নজরদারির জন্য 'ওয়েবকাস্ট' রাখার প্রস্তুতি চলছে। তাতে ওই ওয়েবকাস্টের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভোট প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার দিল্লি এবং কলকাতার কন্ট্রোলরুমে দেখতে পারবেন কমিশনের কর্তারা। 

সূত্রের দাবি, এ দিন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বলা হয়েছে অপটিক ফাইবার বা সিম-সংযোগে ইন্টারনেটের সুবন্দোবস্ত রাখতে হবে। কোনও কারণে কোথাও বিঘ্ন ঘটলে সেই ফুটেজ রেকর্ডের ব্যবস্থাও থাকবে।  

প্রসঙ্গত, ছাপ্পা বা ভুয়ো ভোট রুখতে পদক্ষেপের বার্তা দিয়ে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। আর তারপরই এহেন সিদ্ধান্ত গ্রহন । 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code