Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ramadan 2024 Timetable : রমজান মাসের পবিত্র চাঁদ দেখা যাবে কবে? কবেই বা ঈদ? জানুন বিস্তারিত

Ramadan 2024 Timetable : রমজান মাসের পবিত্র চাঁদ দেখা যাবে কবে? কবেই বা ঈদ? জানুন বিস্তারিত


রমজান মাস

ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। আরবী মাস অনুসারে শাবান মাস শেষের পর শুরু হয় রমজান মাস। এই মাসের ৩০ দিন রোজা পালন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষের। সাথে পরম করুনাময় আল্লাহতালার এবাদত করেন মানুষেরা। রমজান সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। তারা প্রায় এক মাস ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে ইসলামিক ক্যালেন্ডারে সবচেয়ে পবিত্র মাসটি পালন করে। রমজানের শেষে পালিত হয় ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র উৎসব।



হাতে গোনা বাকি আর কয়েকটা দিন আর তারপরেই শুরু হতে চলেছে রমজান মাস। রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাঁদ দেখা। চাঁদের ওপরেই নির্ভর করেই শুরু হয় মাস। চলতি বছর ১১ কিংবা ১২ মার্চ থেকে শুরু হতে পারে রমজান মাস। সৌদি আরবের মক্কাতে প্রথম চাঁদ দেখা যায়। সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে ঠিক তার একদিন পরে পশ্চিমের দেশগুলিতেও চাঁদ দেখা হয়। সেই অনুযায়ী ১০ অথবা ১১ মার্চ সৌদি আরব থেকে রমজানের চাঁদ দেখা যাবে। হিসেব মতো ঠিক তার পরদিন অর্থাৎ ১১ অথবা ১২ তারিখ ভারত থেকে দেখা যাবে চাঁদ। পাকিস্তান, বাংলাদেশেও চাঁদ দেখা যাবে ওইদিনেই।



ইসলামিক ক্যালেন্ডার হয় লুনার সাইকেলের ওপর ভিত্তি করে। ৩৫৪ দিনে হয় বছর। এদিকে সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ফলে প্রতি বছর রমজান মাস ১১ বা ১২ দিন এগিয়ে আসে। ৩০ দিনের পবিত্র রমজান মাস পালনের পর আসে পবিত্র ঈদ-উল-ফিতর। গোটা রমজান মাস জুড়ে রোজা রেখে দান করে, এবাদত করে ইসলাম ধর্মের মানুষেরা। এরপর পালিত হয় খুশির ঈদ।



রমজানের চাঁদ দেখা যাবে- ১১ অথবা ১২ মার্চ

রমজান শুরু হবে- ১২ অথবা ১৩ মার্চ

ঈদ উল ফিতর - ৯ অথবা ১০ এপ্রিল
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code