Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারি কর্মীদের জন্য সুখবর! মিললো নয়া ছুটি

সরকারি কর্মীদের জন্য সুখবর! মিললো নয়া ছুটি



Holiday



রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকায় আরও একটি নতুন ছুটি যুক্ত করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৭ ই এপ্রিল ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের। এদিন রাম নবমী। রাম নবমীতে নয়া ছুটির ঘোষনা।



জানা যাচ্ছে, এপ্রিল মাসের মাঝখানে সপ্তাহের শুরু ১৫ এপ্রিল পয়লা বৈশাখ দিয়ে। সেদিন ছুটি থাকবে। তার ঠিক একদিন পর ১৭ই এপ্রিল রামনবমী উপলক্ষেও ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মীদের। লোকসভা ভোটের আগে এই ছুটি ঘোষণার নেপথ্যে কি তা নিয়ে আলোচনা চলছে এখন রাজনৈতিক মহলে।



রামনবমীতে ছুটি ঘোষনা মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক খেললেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সাধারণত রামনবমীতে ছুটি ছিল না রাজ্যে। কিন্তু কয়েক বছর ধরে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রামনবমীকে কেন্দ্র করে হিন্দুত্বের তাস খেলার চেষ্টা ছিল গেরুয়া শিবির এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code