Latest News

6/recent/ticker-posts

Ad Code

অনুব্রত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রীর বাড়ীতে ইডি হানা!

অনুব্রত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রীর বাড়ীতে ইডি হানা!

Ed raid


বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়ীতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা । অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই চন্দ্রনাথ সিনহা । 



বোলপুর নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির কুড়িটি বাড়ি পরেই থাকে চন্দ্রনাথ সিনহা। গরু পাচার ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল এই মন্ত্রীর নাম বলেই খড়র। দুইবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে তিনি হাজিরাও দিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। 



শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি বাড়িতে । কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘিরে ফেলেন বাড়ি । নিচুপট্টি বাড়ীতে মন্ত্রীর স্ত্রী এবং পুত্র আছে । মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বর্তমানে মুরারই থানার কলহপুর গ্রামে তার পৈতৃক বাড়িতে আছেন বলে জানা গিয়েছে ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code